আমরা ছিলাম স্বয়ংসম্পূর্ণ। শুধুমাত্র কৃষিপ্রধান না, আমরা ছিলাম শিল্পপ্রধান। ধর্মীয় এবং সামাজিক অবস্থানও ছিলো উঁচু।
সেই সময় বঙ্গ ছিলো পৃথিবীর একটি অর্থনৈতিক সুপার পাওয়ার। আমাদের তৈরি মসলিন বৃটেনের রানীর গায়ে শোভা পেত। আমাদের গোলাভরা ধান ছিল। গোয়ালভরা গরু ছিল। পুকুরভরা মাছ ছিল।
বৃটিশরা আমাদেরকে তিলে তিলে শেষ করেছে। শুধু তাই না, আমাদেরকে বুঝানো হয়েছে বৃটিশরা না আসলে আমরা ‘উন্নত’ হতে পারতাম না। আমরা নিজেদের ইতিহাস জানি না বলে আমরাও সেসব কথা বিশ্বাস করি! অথচ ইতিহাসের এমন কিছু অধ্যায় আছে যেগুলো প্রচলিত ইতিহাসের বইয়ে পাওয়া যায় না।
কেমন ছিলো ব্রিটিশ শাসন? কেমন ছিলো বৃটিশ পরবর্তী পাকিস্তান আমল? এই দুই শাসন সম্পর্কে জানতে পারবেন চেতনা থেকে প্রকাশিত ৩ খন্ডে রচিত বই “পলাশি থেকে ধানমণ্ডি” থেকে